|
|
|
ইমাম আবদুল হাই শিকদার
বাতাসে বারুদ ক্ষত - বিক্ষত আকাশে আকাশে মেঘ ক্ষুধিত ব্যথিত মানুষের আহাজারী আহরিমানের কুমন্ত্রণায় দলিত মখলুকাত আমুদরিয়ার কিনারে কিনারে হত্যার তান্ডব।
পাখিরা সেদিন শিখেছে হিংসা সংগীত গেছে দরিয়ার লোনাজলে ইস্পাহানের গোলাপ বাগানে পিশাচের বিভীষিকা মানুষের খুনে তেহরান লালে লাল দিওয়ান হাফিজ সিরাজের গোরে লজ্জায় মরে থাকে ।
আকাশে ইরান দেখেনিকো পাখি বাগানে ছিলো না ফুল , গোখরোর মতো ঘৃণ্য জাহহাক ভয়াল অন্ধকার হৃদপিণ্ডের দিকে তাক করে রেখেছিল বল্লম তুসে নিভেছিল প্রভাতের আলো ফেরদৌসের কালাম।
জাহহাকের দাঁত হামান দিস্তা ক্রুদ্ধ বুলডজার শাহনামার চরণে চরণে বেদনা বৃষ্টিপাত হাতির দাঁতের কিংখাবে মোরা ফায়জিয়ারের পথে লন্ডভন্ড পড়ে থাকে মৃত সোনার আতরদান কোমের রেহেলে কেঁপে ওঠে কোরআন ।
পাহলভিদের টেবিলে তখন বিয়ারের উল্লাস নগ্ন নারীর দেহের লাস্যে মুর্চ্ছা গিয়েছে ইরান মুর্চ্ছিত দেশে পেন্টাগনের গলিত পুঁজির ঢেউ মিনারের সব মাথায় মাথায় পশ্চিমী বেনো হাওয়া নগ্ন নারীর দেহের লাস্যে মুর্চ্ছা গিয়েছে ইরান ।
ইরান অপেক্ষা করে কায়ুমুরসের জন্য বাঘ্রচর্ম পরে নেমে আসবে প্রবল পুরুষ ইরান অপেক্ষা করে ফারিদুনের জন্য জাহহাকের খুনে যে দূর করবে ইরানের সব গ্লনি ইরান অপেক্ষা করে কায়খশরু ফরেঙ্গীস মার্কিনী আফ্রাসিয়াবের হাত থেকে উদ্ধারের আগুন নিয়ে আসবে সে আর কবে ইরানের আত্মা হৃদয় বিছিয়ে অপেক্ষা করে নতুন কালের রুসতম কই রাক্ষসের পদধ্বনি রাহবার কই মানুষের রাহবার।
রক্ত ও ঘৃণার মধ্যে ইরান মুহ্যমান অথচ আকাশে তখনও দেখি না জিবরাইলের ডানা আসে না খোদার বার্তাবাহক শান্তির নব নবী নবীরা আসে না তবুও খোমেনে একদিন কাঁপে মাটি নীল আসমানে কেঁপে ওঠে ঝড় মানুষের মুনাজাতে আলবুর্জের শিখরে শিখরে পাথরের মারহাবা গাছেরা দোলায় সবুজ পতাকা নূরের তাজাল্লিতে হাজেরার কোলে এ কোন শিশু এমন মোহন রূপ পিতা মুস্তফা শোনে সেই মুখে শাহাদাৎ উথলায়।
এতো শিশু নয় হাজেরার কোলে নতুন ইসমাইল যেন বনি ইসরাইলের মধ্যে এলেন মুসা যেন সিন্ধুর কিনারে দাঁড়ালেন মুহাম্মাদ বিন কাশিম মুহুর্তে গনগন করে দেশ -রাহবার ওই এলো টগবগ করে ফুটে দেশ - রাহবার ওই এলো শত যন্ত্রণা ফুল হয়ে ফোটে-রাহবার ওই এলো।
ইমাম তুমি তাকালে সামনে জালিমের জিন্দান ভেঙ্গে খান খান নমরুদ আর ফেরাউন ভূপাতিত ইমাম তুমি দু'হাত বাড়ালে ওমনি ফুটলো গোলাপ বারুদে বারুদে জাগালে দারুণ জীবনের অঙ্কুর ।
ইনসানিয়াত তোমার গর্বে পৃথিবীর পথে পথে ফেরি করে আজ নতুন শরাব স্বপ্নের কলরব সাম্য শান্তি মৈত্রীর বরাভয়
আলজেরিয়ার পথে পথে আজ তোমার জিন্দাবাদ মালয়েশিয়ার বন মর্মরে তোমার জিন্দাবাদ বুখারার প্রতি ইটে ইটে আজ তোমার জিন্দাবাদ কাবুলের প্রাণ সারারাত জাগে তোমার জিন্দাবাদ বসনিয়ার সব ব্যথিত শিশুরা তোমার জন্যে কাঁদে ।
ইমাম তোমার আলখেল্লায় আবে হায়াতের ছায়া দু'চোখে তোমার মুহাম্মদের প্রেম যুদ্ধ ও প্রেমে মহিমান্বিত আলীর জুলফিকার আলবুর্জের শিখরের চেয়েও মস্তক যার উঁচু ।
বাংলাদেশের গৃহকোণে বসে মজলুম চঞ্চল ইমাম এখানে হোসেন ও এজিদে প্রতিদিন কারবালা প্রতি ময়দানে বুকের রক্ত সিমারের হাতে ঝরে গলিত পুঁজির বিকারে সবুজ কাশেম হয়েছে হত আগ্রাসনের মুখে টলমল পাললিক ভালোবাসা
ইমাম এখানে বজ্রের মতো জ্বলে ওঠো কল্যাণ জং ধরা সব বক্ষে জাগুক জিহাদের গর্জন তোমার মোহন রূপের মদিরা ইমাম এখানে দাও সখিনার শোক ধুয়ে মুছে নেবে এমন নিশান উড়াও
ইমাম তোমার আলখেল্লায় আবে হায়াতের ছায়া ইমাম তোমার কন্ঠে আমার মুহাম্মদের নাম । #
সবার ইমাম তুমি আবিদা শিকদার
বিশ্ব জগতের প্রতিজন বিশ্বাসী জানে তুমি তার ইমাম প্রতিজন আর্ত পীড়িত মজলুম জানে তুমি তার ইমাম মানুষ ও মানবতার জন্যে উৎসর্গ করা প্রতিটি হৃদপিন্ড জানে তুমি তার অন্তর্গত চেতনার আকাশ তুমি ইমাম, ইরানের ইমাম- আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার ইমাম তুমি ইমাম - শান্তির ইমাম তুমি ইমাম - কল্যাণের ইমাম তুমি ইমাম - অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠার দুধারী জুলফিকার আমাদের পাখিরা জানে তুমি সুন্দর আমাদের শিশুরাও জানে ; তোমাকে ভালোবাসে শুধু আমেরিকান শয়তানরা তোমাকে মুছে ফেলতে চায় যা তারা কোনোদিনও পারবে না । #
|
|