
ঈদে মীলাদুন্নবী
'০৬
দিন-তারিখের মতানৈক্য পেরিয়ে যে সত্যটি বিশ্বজনীন তা হলো রাসূলের
(সা) জন্মদিন একটি পবিত্র দিন ৷ শুভ দিন ৷ আনন্দের দিন ৷ দিনটি
রবিউল আউয়ালের বারো হোক কিংবা সতেরো-বিশ্ব মানবতার অনন্য দিশারী
হযরত রাসূলে কারীম (সা) মানব মুক্তির শুভ বার্তা নিয়ে পূত পদভার
রেখেছিলেন পাপ-পঙ্কিলতায় পূর্ণ এই পৃথিবীর বুকে৷ গভীর অমানিশায়
ক্ষুদ্র তারাটিকেও যেমন সুদূর পৃথিবী থেকে
জ্বলজ্বলে
দেখায়
,
তারচেয়েও গভীর উজ্জ্বলতা নিয়ে তিনি এসেছিলেন পৃথিবীতে৷
তাঁর
শুভ আগমনে তাই আঁধার পৃথিবীর সর্বত্র সাড়া পড়ে যায় ৷ চারদিক যেন
আনন্দ-
উল্লাস
আর প্রশান্তির আমজে ভরে ওঠে ৷ পাখি ডাকে
,
বায়ু বয়
,
নানা ফুল ফুটে এক
আধ্যাত্মিক
পরিবেশের সৃষ্টি হয় বিশ্বময় ৷ তাঁর আগমনে সুষুপ্ত মৃত জনপদ জেগে
ওঠে
৷ জেগে ওঠে শতাব্দী ঘুমের পাড়া ৷ আহা ! কী সুন্দর
,
কী চমত্কার আলোর ঐশ্বর্য
নিয়ে
ঐ তো ছন্দে ছন্দে দোলে মা আমেনার কোল জুড়ে৷ দোলে
,
যেন মধুপূর্ণিমার এক শুভ্র চাঁদ ৷
তুমি এলে-
বিশ্ব পেল এক অপূর্ব শৃঙ্খলা
কবিতায় তার কতোটা যায় বলা
যেখানে যা ছিল কালো অনিয়ম-জঞ্জাল
যেন আঁধার পেরিয়ে এলো শুভ্র সকাল
তুমি এলে-
কালের যতো ক্ষত
,
যতো ক্লেদ
,
যতো পীড়ন
ধুয়ে মুছে যেন নীলাকাশে মেঘমুক্ত সূর্যের কিরণ
মরুভূর বুকে ক্লান্ত পথিক পেল শীতল ছায়ার মেঘ
শোষিতের মুখে হাঁসি,বিশ্বজুড়ে
আনন্দের অভিষেক
তুমি এলে-
আমরা পেলাম জন্মের স্বার্থকতা খুঁজে
আপন ঠিকানায় এখন যেতে পারি চোখ বুঁজে
এতোদিন ছিল অজানা
,
ছিল না পথের কোনো দেখা
তুমি এলে
,
বুকের ভেতরে এখন পথের চিত্র লেখা ৷
ফুল ফোটে
,
গন্ধ বিলায়
,
একটা সময় ঝরে যায় ৷ মানুষ ঝরা ফুলের স্মৃতি ধরে রাখে
সারাজীবন আতর-গোলাবে
৷ রাসুল (সা)ও তেমনি পৃথিবীর বুকে সুগন্ধি ছড়িয়ে
দিয়ে চলে গেছেন পরপারে৷ রেখে গেছেন তাঁর জীবনস্মৃতি
,
রেখে গেছেন আদর্শের
সৌরভ জ্বলজ্বলে
৷ এ যেন অনন্ত প্রেসক্রিপশন বা প্রতিকারপত্র ৷ মানবতার সকল
সমস্যার সমাধান রয়েছে এতে ৷ যখনি মানুষ উপনীত হয় কোনো অসঙ্গতির
মুখে
,
তখনি তার প্রয়োজন পড়ে ৷ আর এই প্রতিকারপত্র সঠিকভাবে দিতে পারেন
যাঁরা
,
তাঁরা হলেন রাসূলেরই আহলে বাইত বা নবীবংশের নিষ্পাপ ইমামগণ ৷
#