প্রতিরোধের মাধ্যমেই ইহুদিবাদীদের বিরুদ্ধে বিজয় সম্ভবঃ আহমাদিনেজাদ

১০ মার্চ: ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, একমাত্র প্রতিরোধের মাধ্যমেই দখলদার ইহুদিবাদী ও তাদের মোড়লদের ওপর বিজয় অর্জন করা সম্ভব। তিনি তেহরানে ফিলিস্তিন জিহাদে ইসলামীর মহাসচিব রামাজান আবদুল্লাহকে দেয়া এক সাক্ষাতে বলেন, ফিলিস্তিনী জাতিসহ সব নির্যাতিত ও অসহায় জাতি চূড়ান্ত বিজয় অর্জন করবে। ডক্টর আহমাদিনেজাদ বলেন, অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরাইল ক্রমেই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইসরাইল ফিলিস্তিনী সংগ্রামীদের মোকাবেলা করতে পারছে না বলেই গাজায় ফিলিস্তিনী নারী ও শিশুদের হত্যা করেছে। ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনী জাতির প্রতি সহায়তা করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। #

ইসরাইলের সাথে আলোচনা গুরতর অপরাধঃ হামাস

১০ মার্চ: হামাস ফিলিস্তিনীদের ওপর ইসরাইলী হত্যাযজ্ঞ অব্যাহত থাকার পরও ইসরাইলের সাথে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের আলোচনার উদ্যোগের কঠোর নিন্দা জানিয়েছে।

হামাসের মুখপাত্র সামি আবু যুহরি  এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল, ফিলিস্তিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের যে উদ্যোগ নেয়া হয়েছে তা পশ্চিম তীরের প্রতিরোধকামী ফিলিস্তিনী শক্তিগুলোকে দমিয়ে রাখার মার্কিন-ইসরাইলী প্রচেষ্টাকে কার্যকরী করবে।  তিনি এ ধরনের আপোস আলোচনা অব্যাহত রাখার জন্যে রামাল্লার ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের কঠোর নিন্দা জানিয়ে বলেন, আমরা মনে করি  এ ধরনের আপোস আলোচনায় অংশ নেয়া দখলদারিত্বের অপরাধের চেয় কম গুরুতর নয়। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস ফিলিস্তিনীদের ওপর ইসরাইলের সাম্প্রতিক গণহত্যার প্রতিবাদে ইসরাইলের সাথে কথিত শান্তি আলোচনা স্থগিত রাখার পর মার্কিন চাপের মুখে আবারও ঐ আলোচনা শুরু করবেন বলে বুধবার ঘোষণা করেছেন।  সম্প্রতি দখলদার ইসরাইল গাজায় পাঁচ দিনের এক সামরিক অভিযান চালিয়ে ১২০ জনেরও বেশী ফিলিস্তিনীকে হত্যা করেছে, যাদের মধ্যে অনেকেই ছিল নারী ও শিশু। #

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে বাদাভীর শপথ গ্রহণ

১০ মার্চ: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাভী দ্বিতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ কুয়ালালামপুরে রাজকীয় প্রাসাদে তিনি শপথ নেন। মালয়েশিয়ার রাজা তাকে শপথ বাক্য পাঠ করান। সাম্প্রতিক নির্বাচনে বাদাভীর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারালেও এখনও সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে সক্ষম হয়েছে। নির্বাচনে  ক্ষমতাসীন দলের এ যাবৎকালের সবচেয়ে খারাপ ফলাফলের জন্যে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পক্ষ থেকে বাদাভীকে পদত্যাগের আহ্বান জানানো হলেও তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বাদাভী বলেছেন, তিনি পদত্যাগের জন্যে কোনো চাপ অনুভব করছেন না।  #

ইব্রাহীম গাম্বারীর সাথে অং সান সুকীর বৈঠক

১০ মার্চ: মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুকী আজ জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহীম গাম্বারীর সাথে সাক্ষাৎ করেছেন।

 মিয়ানমারের একজন কর্মকর্তার উদ্বৃতি দিয়ে ফরাসী বার্তা সংস্থা জানিয়েছে, অং সান সুকী শনিবারও ইব্রাহীম গাম্বারীর সাথে সাক্ষাৎ করেছিলেন এবং আজ ছিল তাদের দ্বিতীয় দফা বৈঠক।  তাদের বৈঠকের আলোচিত বিষয় সম্পর্কে কিছু জানা যায় নি। গৃহবন্দী অং সান সুকীকে গাম্বারীর সাথে বৈঠকের জন্যে ইয়াঙ্গুনের বাসভবন থেকে সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। #

পরমাণু ক্ষেত্রে ইরানের অগ্রগতি গোটা ইসলামী বিশ্বের জন্যে সাফল্য

১০ মার্চ: আরব দেশগুলোর চিন্তাবিদ ও বুদ্বিজীবীরা পরমাণু ক্ষেত্রে ইরানের অগ্রগতিকে গোটা ইসলামী ও আরব বিশ্বের জন্যে সাফল্য বলে অভিহিত করেছেন। সিরিয়ার রাজধানী দামেস্কে  অনুষ্ঠিত ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচী শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে আরব চিন্তাবিদরা ইরানের পরমানু কর্মসূচীর প্রতি সমর্থন জানাতে সকল আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান। তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরুদ্ধে মার্কিন সরকার ও ইসরাইলের চাপের মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলতেও আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান।#

মার্কিন সরকারের সাথে আলোচনার কোনো কর্মসূচী ইরানের নেই

১০ মার্চ:  ইরান জানিয়েছে, মার্কিন সরকারের সাথে আলোচনার কোনো কর্মসূচী  বা পরিকল্পনা তেহরানের নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোঃ আলী হোসেইনী আজ এ কথা জানিয়ে বলেছেন, আস্থা ও নতুন সুযোগ সৃষ্টির জন্য মার্কিন সরকারকে বড় ধরনের পদক্ষেপ নিতে হবে, কিন্তু হোয়াইট হাউজ তা না করে তেহরানের বিরুদ্ধে বিদ্বেষী নীতি অব্যাহত এবং এমনকি তা জোরদার করেছে।  তিনি ইরাকের নিরাপত্তার বিষয়ে ইরানী ও মার্কিন কর্মকর্তাদের আলোচনা বাতিল হয়ে যাবার সাম্প্রতিক ঘটনার জন্যে মার্কিন সরকারকে দায়ী করেন। জনাব হোসেইনী বলেন, মার্কিন সরকার ইরাকের ব্যাপারে তৃতীয় দফা আলোচনার তারিখ নির্ধারণ করেও পরে কোনো ব্যাখ্যা না দিয়েই ঐ আলোচনার উদ্যোগ বাতিল করে । তিনি ইরাকে ইরানের প্রেসিডেন্টের সাম্প্রতিক সফরের সাথে এ ঘটনার সম্পর্ক থাকার সম্ভাবনা নাকচ করে দেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো জানান, ইরান এনপিটিসহ অন্যান্য আন্তর্জাতিক আইনের আলোকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সহযোগীতা অব্যাহত রাখবে এবং এই সংস্থার তত্তাবধানে শান্তিপূর্ণ পরমাণু তৎপরতা চালিয়ে যাবে।   তেহরান পরমাণু বিষয়ে জাতিসংঘ নিরপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানীর সাথে আলোচনা করতে প্রস্তুত বলেও জনাব হোসেইনী জানান।  #

শেখ হাসিনাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত

১০  মার্চ : বাংলাদেশ সরকার আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে  চিকিৎসার জন্য  হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে  ।  সকালে সচিবালয়ে আইজি প্রিজন ও ডিআইজি প্রিজনের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এম মতিন সাংবাদিকদের একথা জানান দেশের হাসপাতালে চিকিৎসা এবং ডাক্তারদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনে তার বিদেশে চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান এদিকে শেখ হাসিনা দেশের হাসপাতালে চিকিৎসা করাতে রাজি নন বলে তার ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লাহ জানিয়েছেন তিনি সকালে শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের তিনি জানান, কারা কর্তৃপক্ষ  শেখ হাসিনাকে হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ করলে তিনি রাজি হননি। পরে তার  পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করানোর জন্য সরকারের প্রতি আবেদন করা হয়েছে শেখ হাসিনার চাচা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান লায়ন শেখ কবীর হোসেন ফ্যাক্সের মাধ্যমে আজ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দপ্তরে এ আবেদনপত্র পাঠিয়েছেন#

 

সি.পি.আই.এম এর দফতরে হামলার ঘটনা প্রতিবাদে পার্লামেন্ট উত্তাল

১০ মার্চ : দিল্লীতে সি.পি.আই.এম এর সদর দফতরে আর.এস.এস ও হিন্দু মহাসভার কর্মী সমর্থকদের হামলার ঘটনা নিয়ে সোমবার পার্লামেন্ট উত্তাল হয়ে ওঠে এর জেরে পার্লামেন্টের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বেশ কিছুক্ষণ মুলতুবি করে দিতে হয় লোকসভার স্পীকার সোমনাথ চট্টোপাধ্যায় প্রায় ১ ঘন্টার জন্য সভা মুলতুবি করে দেন কংগ্রেস সাংসদ মধুসূদন মিস্ত্রি পার্লামেন্টের অধিবেশনের শুরুতেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আর.এস.এসকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান অন্যদিকে বি.জে.পি সাংসদ বিজয় মালহোত্রা গতকাল সি.পি.আই.এম দফতরে হামলার ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি করেন সি.পি.আই.এম সাংসদ মো: সেলিম পার্লামেন্টে বলেন, রোববার হামলার ঘটনার দায়িত্ব আর.এস.এস স্বীকার করেছে এই নিয়ে চাপান উতোরে সভার কাজে অচলাবস্থার সৃষ্টি হয় স্পীকার এরপর অধিবেশন মুলতুবি ঘোষণা করে দেন, অন্যদিকে রাজ্যসভায় একই পরিস্থিতির সৃষ্টি হলে ডেপুটি চেয়ারম্যান কে. রহমান খান সভার অধিবেশন মুলতুবি করে দেন সি.পি.আই.এম এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাত নয়াদিল্লীতে সাংবাদিকদের বলেন, সংখ্যালঘু বিরোধী হিন্দুত্ববাদী সংগঠন আর.এস.এস কেরালায় বি.জে.পি'র সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাসবাদীদের কায়দায় আক্রমণ চালিয়ে বেশ কয়েকজন সি.পি.আই.এম কর্মীকে খুন করেছে, তারা এই হামলার নিন্দা করেছেন সি.পি.আই.এমে'র সদর দফতরে হামলার ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে সোমবার ধিক্কার ও প্রতিবাদ মিছিল বের করা হয় এদিকে সোমবার পার্লামেন্টে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ তোলেন যে, পশ্চিমবঙ্গ প্রশাসন ও পুলিশের সক্রিয়তায় তাঁর বাড়ি ও তৃণমূল ভবনের ল্যান্ডফোন ট্যাপ করা হচ্ছে স্পীকার সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, কোনো সাংসদের ফোনে আড়ি পাতা অন্যায় বিষয়টি তিনি সরকারকে জানাবেন। (কোলকাতা থেকে শফিকুল ইসলাম)#

ইসলাম-আতঙ্ক নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক

১০ মার্চ: পাশ্চাত্যে ইসলাম অবমাননা আবারও জোরদার হবার  প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দ ইসলাম-আতঙ্ক ছড়ানোর বিষয়ে চলতি সপ্তায় সেনেগালে এক বৈঠকে মিলিত হবেন। ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসির মহাসচিব একমালউদ্দিন এহসান ওগলু এ খবর দিয়ে বলেছেন, ইসলাম-আতঙ্ক ছড়ানোর বিষয়ে ওআইসির বৈঠকে এ সংক্রান্ত মনিটরিং কমিটির প্রথম রিপোর্ট পর্যালোচনা করা হবে। আগামী বৃহষ্পতিবার সেনেগালের রাজধানী ডাকারে ইসলামী সম্মেলন সংস্থার দুদিনব্যাপী বৈঠক শুরু হবার কথা রয়েছে।#

'ইসলাম অবমাননার বিরুদ্ধে আইনী ব্যবস্থা কার্যকর করুন'

১০ মার্চ: ইরান ইসলাম অবমাননার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার উদ্যোগ বাস্তবায়ন করতে ইউরোপীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছে। হ্ল্যান্ডে ইসলাম অবমাননার ঘটনার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মোঃ আলী হোসেইনী আজ এ আহবান জানিয়ে বলেছেন, ইসলাম অবমাননার এই প্রক্রিয়া অব্যাহত থাকলে মুসলিম দেশগুলোর সাথে হল্যান্ডের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তিনি হল্যান্ড ও ডেনমার্কে ইসলাম-বিদ্বেষী সাম্প্রতিক ঘটনাগুলোর নিন্দা জানিয়ে বলেন, যে কোনো ধর্মের পবিত্রতার অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ। সম্প্রতি ডেনমার্কের পত্রপত্রিকাগুলো বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ)'র প্রতি অবমাননাকর কার্টুনগুলো পুনরায় প্রকাশ করেছে এবং নেদারল্যান্ডের একজন সাংসদ পবিত্র কোরআনের প্রতি অবমাননাকর একটি ছায়াছবি প্রকাশ করার উদ্যোগ নেয়ায় বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। #

'মুসলিম সংহতি ইসরাইলি হামলা প্রতিহত করতে পারে'

১০ মার্চ: ইরানের শীর্ষ স্থানীয় এক কর্মকর্তা গাজায় ইসরাইলি হামলা প্রতিহত করার জন্য মুসলিম বিশ্বের সংহতির আহবান জানিয়েছেন । ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আলী লারিজানি আজ এই আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম বিশ্বের সকল দেশ সংহতি প্রকাশ করলে ইসরাইল গাজা উপত্যকায়  আগ্রাসন বজায় রাখার দুঃসাহস দেখাতে পারতো না। তিনি আরো বলেন, ইসরাইলি হামলা কেবল একটি এলাকায় সীমাবদ্ধ থাকবে না, রবং তা মধ্যপ্রাচ্যে অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে পারে। একই সাথে জনাব লারিজানি বিশ্ব সম্প্রদায়ের নিশ্চুপতার নিন্দা করেছেন। তিনি প্রশ্ন করেন,  এটা কি আর্ন্তজাতিক সংস্থাগুলোর জেগে উঠার এবং ইসরাইল গণহত্যা বন্ধের পদক্ষেপ গ্রহণের সময় নয় ? জনাব লারিজানি বলেন, যে সব দেশ মানবাধিকারের দাবি করছে  তারাই  গণতন্ত্র লংঘন করছে।  মধ্যপ্রাচ্যের বিষয় মাথা ঘামানোর জন্য তিনি কঠোর ভাষায় পাশ্চাত্যের নিন্দা করেন।#


'ইরাকে মার্কিন হামলার উদ্দেশ্য মধ্যপ্রাচ্যের ওপর কর্তৃত্ব জোরদার'

১০ মার্চ:  ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাহমুদ আহমাদিনেজাদ ইরাকে মার্কিন দখলদারিত্বের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ইরাকে সেনা ঘাটি প্রতিষ্ঠা করে মধ্যপ্রাচ্যের ওপর কর্তৃত্ব জোরদারের জন্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালিয়েছে।  ইরাকী টেলিভিশন আল-ইরাকীয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জনাব আহমাদিনেজাদ বলেন, অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকী জাতির প্রতিরোধের সম্মুখীন হয়েছে। তিনি আরো বলেন, ইরাকে সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্র ও যোগাযোগ নেটওয়ার্কগুলো অজানা বিষয় নয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে চাইলে ইরাকে সন্ত্রাসীদের অনুপ্রবেশ রোধ করতে পারে।#

 

ইরাকের দিয়ালা প্রদেশে বিস্ফোরণে চারজন নিহত

১০ মার্চ: ইরাকের দিয়ালা প্রদেশে এক বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। বাকুবার উত্তরে কানান শহরে একজন নেতৃস্থানীয় ব্যক্তির বাড়ীর কাছে আজ এ বিস্ফোরণ ঘটলে ঐ নেতা ও তার কন্যা এবং দুজন দেহরক্ষী নিহত হয়।

এদিকে ইরাকের প্রভাবশালী আলেম মোক্তাদা সাদর মার্কিন সেনাদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, হামলার সম্মুখীন হলে মাহদী বাহিনী নিজেকে রক্ষার জন্যে লড়াই করবে।

ওদিকে ইরাকে মার্কিন সামরিক অভিযানের ব্যয় ক্রমেই বাড়ছে এবং প্রতি মাসে এ যুদ্ধের জন্যে ১২০০ কোটি ডলার খরচ হচ্ছে বলে এক নতুন সমীক্ষায় জানানো হয়েছে।  ইরাক ও আফগানিস্তানে মার্কিন সামরিক ব্যয় ২০১৭ সাল নাগাদ প্রায় তিন ট্রিলিয়ন ডলারে পৌছতে পারে বলে এ সমীক্ষায় আশঙ্কা করা হয়েছে। #

ভারতে তিব্বতীদের লং মার্চ শুরু

১০ মার্চ: তিব্বতের ১০০ জনেরও বেশী নির্বাসিত নাগরিক এই অঞ্চলের ওপর চীনের শাসনের প্রতিবাদে ভারত থেকে তিব্বত অভিমুখে লং মার্চ শুরু করেছেন। তিব্বত থেকে দালাইলামার পালিয়ে যাবার ৪৯ তম বার্ষিকীতে এই  লং-মার্চ অনুষ্ঠিত হলো।  এই লং মার্চে অংশগ্রহণকারী তিব্বতীরা ধর্মশালা অতিক্রম করে চীন অভিমুখে রওনা হয়েছে। তিব্বতের বিচ্ছিন্নতাকামী নেতা দালাইলামা মানবাধিকার বিষয়ে চীন সরকারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। #

হাওড়ায় সম্প্রদায়িক সংঘর্ষে  কয়েকজন আহত

১০ মার্চ : পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার মীর পাড়ায় সম্প্রদায়িক সংঘর্ষে বেশ কয়েকজনের আহত ও অগ্নিসংযোগের ঘটনার পর ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র সমাবেশ সরকারী সূত্রে বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি একটি অলংকারের দোকানে সোনা বিক্রি করতে এলে মালিকের সঙ্গে দর নিয়ে কথা কাটাকাটি হয় এরপর দোকানদারের লোকজন বিক্রেতার ওপর হামলা চালায় বলে অভিযোগ গত সন্ধ্যার এই ঘটনার জেরে সোমবার দুই সম্প্রদায় সংঘর্ষে জড়িয়ে পড়ে একাধিক বাড়ি ও দোকানে অগ্নি সংযোগ করা হয় দফায় দফায় মীর পাড়ার লোকজনের ওপর হামলা চলে হামলাকারীদের হাত থেকে মহিলারাও রেহাই পান নি এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করে নি এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে স্থানীয় কংগ্রেস ও সি.পি.আই.এম নেতৃবৃন্দ বাসিন্দাদের গুজবে কান না দিতে অনুরোধ করেছেন জেলা পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন। (কোলকাতা থেকে শফিকুল ইসলাম)#

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আটটি বোয়িং বিমান কেনার  সিদ্ধান্ত নিয়েছে

১০ মার্চ :  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ১২৬ কোটি ৫০ লাখ ডলারে আটটি বোয়িং বিমান কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।  এর মধ্যে চারটি ৭৭৭ - ৩০০ ইআর এবং চারটি বোয়িং ৭৮৭-৮ সিরিজের বিমান রয়েছে সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল সাংবাদিকদের জানান, আগামী ১৫ মার্চ বোয়িং এর সঙ্গে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হবে মাহবুব জামিল জানান, প্রস্তাব অনুযায়ী বোয়িং ৭৭৭-৩০০ ইআর চারটি ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে বিমানের উড়োজাহাজ বহরে যুক্ত হবে আর চারটি বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজ ২০১৭ সালের নভেম্বরের মধ্যে বিমানের হাতে আসবে  এছাড়া আগামী বছর দুটি এবং ২০১০ সালে আরও দুটি বোয়িং -৭৭৭ সিরিজের উড়োজাহাজ ইজারা নেবে বিমান ব্যাপারে বোয়িং কোম্পানি প্রয়োজনীয় সহযোগিতা দেবে#

 

গাজায় গণহত্যা চালিয়ে ইসরাইল বাঁচতে পারবে না : আহমাদিনেজাদ

 ৯ মার্চ : ইরানের প্রেসিডেন্ট বলেছেন, গাজা উপত্যকায় ইহুদীবাদী ইসরাইলের গণহত্যা পতনের মুখে থাকা ইসরাইলকে রক্ষা করতে পারবে না।

২০০৬ সালে লেবাননের ৩৩ দিনের যুদ্ধে শহীদদের পরিবারের সদস্যরা ইরান সফরে এসে আজ তেহরানে জনাব আহমাদিনেজাদের সাথে সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, আজ শুধু ইসরাইল নয়, তার পৃষ্ঠপোষক পশ্চিমা শক্তিগুলিও ধ্বংসের মুখে দাড়িয়ে আছে। কাজেই মজলুম ও অসহায় জাতিগুলোর বিজয় অবশ্যম্ভাবী। কুচক্রি শক্তিগুলো নিজেদেরকে অপরাজেয় হিসেবে যে দাবি করে তা প্রত্যাখ্যান করে জনাব আহমাদিজেনাদ বলেন, লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলে যে লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছে, তা ইহুদীবাদী শক্তির অজেয় থাকার কল্পকাহিনীকে মিথ্যা প্রমাণ করেছে। তিনি বলেন, ইসরাইল লেবানন ও ফিলিস্তিনের সংগ্রামীদের প্রতিহত করতে ব্যর্থ হয়ে গাজার নারী ও শিশুদের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে। কিন্তু এর মাধ্যেমে তেলআবিবের পতন রোধ করা যাবে না।#


আন্তর্জাতিক সংস্থাগুলোকে ধ্বংস করবেন না : মোত্তাকি

৯ মার্চ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরো অগ্রহযোগ্য ও ধ্বংস করার কাজ থেকে বিরত থাকুন।

জনাব মানুচেহের মোত্তাকি আজ তেহরানে ইরানের পরমাণু কর্মসূচী সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই.এ.ই.এ ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রায় তিন হাজার কার্যদিবস পরিদর্শন করেও কোন অসামঞ্জস্য খুঁজে পায় নি। অথচ এই বিষয়টিকে কেন্দ্র করে তেহরানের উপর পশ্চিমাদের চাপ প্রয়োগ অব্যাহত রয়েছে। জনাব মোত্তাকি বলেন, গত ১৫০ বছরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইরান পারমাণবিক প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের চেষ্টা করছে, কারণ, পাশ্চাত্যের ওপর নির্ভর করে প্রাচ্য কখনো কোন কিছু পায় নি। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচী সম্পর্কে রোববার তেহরানে অনুষ্ঠিত একদিনের সম্মেলনে দেশী বিদেশী প্রায় ৫০ জন গবেষক, আইনজীবি ও রাজনৈতিক নেতা অংশগ্রহন করেন।#


ওয়াশিংটনের কারসাজির কারণে বাগদাদ সম্মেলন হয় নি : ইরাক

৯ মার্চ : মার্কিন যুক্তরাষ্ট্রের বাধার কারণে বাগদাদ, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় নি বলে ইরাক সরকার ঘোষণা করেছে।

ইরাক সরকারের মুখপাত্র আলী আদ্দাব্বাগ আজ বাগদাদে সাংবাদিকদের বলেছেন, ইরাকের নিরাপত্তা সংক্রান্ত ত্রিপক্ষীয় বৈঠক গত বৃহস্পতিবার বাগদাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত দিনে মার্কিন কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে তা আরেক দফা পিছিয়ে গেছে। তবে তিনি এও বলেন, ত্রিপক্ষীয় ঐ সম্মেলন অচিরেই আয়োজন করার জন্য বাগদাদ- তেহরান ও ওয়াশিংটনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। গত বছর মে, জুলাই ও আগস্ট মাসে ইরাকের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নের ব্যাপারে ইরান, ইরাক ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়। ইরাকের নিরাপত্তাহীনতা ও চলমান সহিংসতার জন্য দখলদার মার্কিন সরকার দায়ি বলে অধিকাংশ ইরাকী মনে করেন।


 গাজা উপত্যকায় একজন ইহুদীবাদী সেনা খতম

৯ মার্চ : গাজা উপত্যকায় ফিলিস্তিনীদের প্রতিশোধকামী হামলায় একজন ইসরাইলী সেনা নিহত হয়েছে।

ফিলিস্তিনী হাসপাতাল সূত্রের বরাত দিয়ে রামাল্লাহ থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গাজার খান ইউনুসের কাছে একটি ক্রসিং পয়েন্টে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে আহত একজন ইসরাইলী সেনা আজ হাসপাতালে মারা গেছে। গত ৬ই মার্চ ঐ বোমা হামলা চালানো হয়েছিল এবং সেদিন ঘটনাস্থলেই একজন ইসরাইলী সেনা নিহত ও অপর তিন জন আহত হয়েছিল। ইসলামী জিহাদ আন্দোলন ঐ বোমা বিস্ফোরণের ভিডিও চিত্র প্রকাশ করে হামলার দায়িত্ব স্বীকার করেছে। গত দুই সপ্তায় গাজা উপত্যকায় ইসরাইলী ভয়াবহ হামলার জবাবে ফিলিস্তিনী সংগ্রামীর ঐ প্রতিশোধকামী হামলা চালিয়েছিল। ইহুদীবাদীদের বর্বরোচিত হামলায় নারী ও শিশুসহ ১৩০ জনেরও বেশী ফিলিস্তিনী শহীদ হন।#


বাংলাদেশের সিইসির পদত্যাগ দাবি করলেন বিএনপি নেতা হান্নান শাহ

৯ মার্চ : বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা   আ স ম হান্নান শাহ প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদার পদত্যাগ দাবি করেছেন । তিনি বলেন, সিইসির বিভিন্ন বক্তব্যের কারণে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে আজ ডিওএইচএস এর বাসায় ব্রিফিংয়ে হান্নান শাহ অভিযোগ করেন সরকারের সঙ্গে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয়হীনতা চলছে  এদিকে  সিইসি এ টি এম শামসুল হুদা বলেছেন,